Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Manipur : ৪.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা, হতাহত নেই

Earthquake
Earthquake

 

ইমফল, ৪ ফেব্রুয়ারি : ৪.০ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। আজ শনিবার সকাল ৬টা ১৪ মিনিট ৫৫ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটেতি হয়েছে। ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উখরুল জেলার ১০ কিলোমিটার গভীরে।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল উখরুলের ভূগর্ভের ১০ কিমি গভীরে ২৫.১৩ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৬৭ দ্রাঘিমাংশে ছিল। এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি প্রকাশিত তথ্যে জানা গেছে, গত ডিসেম্বর মাসে উত্তর-পূর্বাঞ্চল সহ ভারতীয় ভূখণ্ডে ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

You might also like!