Country

2 years ago

4 militant killed in kashmir : পাক অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, কুপওয়ারায় নিকেশ ৪ সন্ত্রাসবাদী

4 militant  killed in kashmir  (File Picture )
4 militant killed in kashmir (File Picture )

 

শ্রীনগর, ২৩ জুন : পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে) থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ৪ সন্ত্রাসবাদী, কিন্তু সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই ৪ জঙ্গি মারা পড়েছে। সুরক্ষা বাহিনী বানচাল করে দিল অনুপ্রবেশের চেষ্টা। শুক্রবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের কালা জঙ্গলে ওই চার জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই জঙ্গিরা। শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরের কালা জঙ্গল এলাকায় ওই চার জঙ্গিকে নিকেশ করেছে পুলিশ ও সেনাবাহিনী। ওই এলাকায় এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।


You might also like!