Malda: মালদায় ভয়াবহ পথদুর্ঘটনায় ৪ কৃষকের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক

4 farmers died in a terrible road accident in Malda, one more in critical condition
4 farmers died in a terrible road accident in Malda, one more in critical condition

 

মালদা, ১২ সেপ্টেম্বর: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, চারজনই কৃষক। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে।

এদিন ভোর ৫ টা নাগাদ টোটোয় চেপে গাজোলের আহোরা গৌরাঙ্গপুর থেকে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন ওই কৃষকরা। সঙ্গে ছিল ঢ্যাঁড়স। লরির ধাক্কায় উল্টে যায় সেই টোটো। রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থজনকে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান তিনি। আরও একজন কৃষক গুরুতর আহত। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…