Country

2 years ago

4 Dead in UP accident: উত্তর প্রদেশের জালাউনে পিকআপ গাড়ি ও ডাম্পারের সংঘর্ষে মৃত ৪, আহত ৮-১০ জন

4 dead, 8-10 injured in collision between pickup truck and dumper in Uttar Pradesh's Jalaun
4 dead, 8-10 injured in collision between pickup truck and dumper in Uttar Pradesh's Jalaun

 

জালাউন, ১৮ ডিসেম্বর: উত্তর প্রদেশের জালাউন জেলায় পিকআপ গাড়ি ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮-১০ জন। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ গাড়িতে কমপক্ষে ৩০ জন ছিলেন। রবিবার রাত বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের কাইথেরি টোল প্লাজার কাছে। সংঘর্ষের পর আগুন ধরে যায়, সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মা, ছেলে-সহ ৪ জনের।

সোমবার সকালে পুলিশ সুপার ডঃ ইরাজ রাজা বলেছেন, "পিকআপ গাড়িতে প্রায় ৩০ জন ছিলেন এবং এটি একটি ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ৫০ এবং ৩০ বছর বয়সী দু'জন মহিলা, ১৬ বছর বয়সী একটি তরুণী এবং দু'বছর বয়সী শিশু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ৮-১০ জনকে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়েছে।"

পুলিশ জানিয়েছে, মোহনা গ্রামের কিছু মানুষ ওরছা ও দাতিয়া থেকে পিকনিক করে ফিরছিলেন। পিকআপ গাড়িটি টোল প্লাজার কাছে পৌঁছলে অনিয়ন্ত্রিত ডাম্পারটি পেছন থেকে ধাক্কা মারে। এক্সপ্রেসওয়েতে গাড়িটি উল্টে যায়। এ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সুপার ইরাজ রাজা বলেছেন, এই দুর্ঘটনায় দুই বছরের অনিরুদ্ধ, ৩০ বছরের প্রিয়াঙ্কা, ১৬ বছরের ন্যান্সি এবং ৫০ বছরের মুন্নি দেবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আয়ুষ, আকাঙ্ক্ষা, হুলাসী, ঋত্বিকা, উর্মিলা, বিশাল ও রাজপুত। দুর্ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


You might also like!