Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Barabanki Road Accident: বারাবাঁকিতে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত ৪, আহত ৩ জন

4 Killed, 3 Injured As Truck, Car Collide In Uttar Pradesh’s Barabanki
4 Killed, 3 Injured As Truck, Car Collide In Uttar Pradesh’s Barabanki

 

বারাবাঁকি, ২ জুন : উত্তর প্রদেশের বারাবাঁকি জেলায় ট্রাক ও এর্টিগা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় দুই অল্প বয়সী ছেলে-সহ ৩ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে রয়েছে তিনজন পুরুষ ও এক মহিলা। সোমবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বারাবাঁকি জেলার রামনগরে। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৫:৩০ মিনিট নাগাদ বারাবাঁকির রামনগর থানার অধীনে লখনউ-বাহরাইচ জাতীয় সড়কের ধনৌরা গ্রামের কাছে অবস্থিত আঁচল চঞ্চল ধাবার কাছে দুর্ঘটনা ঘটে। ট্রাক ও এর্টিগা গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। ৩ জন গুরুতর আহত হয়েছেন। পরিবারের সদস্যরা কানপুর থেকে গোন্ডা যাচ্ছিলেন পুলিশ সূত্রের খবর, এর্টিগা গাড়িতে করে পরিবারটি কানপুর থেকে গোন্ডা যাচ্ছিল। এই সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, বারাবাঁকির রামনগরে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। যেখানে একটি এর্টিগা গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।


You might also like!