কংগ্রেসের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে যাচ্ছে : নরেন্দ্র মোদী

3 Modi in himachal pradesh rally
3 Modi in himachal pradesh rally

 

সুজনপুর, ৯ নভেম্বর : কংগ্রেসের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে যাচ্ছে। হিমাচল প্রদেশের সুজনপুরের নির্বাচনী জনসভা থেকে বললেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সুজনপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, "কংগ্রেসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যে এলাকা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হত, সেখান থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি এবং মিথ্যা গ্যারান্টির ইতিহাস রয়েছে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, বছরের পর বছর ধরে কংগ্রেসের শাসনকালে যে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করা হয়েছে, তার সবচেয়ে বেশি ভুক্তভোগী হিমাচলের মানুষ। অন্যদিকে, হিমাচলের প্রতিটি বাড়িতে মৌলিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…