
সীতামঢ়ী, ২২ মে : বিহারের সীতামঢ়ী জেলায় ট্রাক ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে সীতামঢ়ীর সোসাইটি নগর থানার অন্তর্গত মোহনপুর চকের কাছে। দুর্ঘটনায় ৮ বছরের এক বালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন - সামশুল আনসারি, ৮ বছর বয়সী খাজিদা আনসারি এবং ফতেহপুরের বাসিন্দা এন খান। আহতরা হলেন - রাবিনা খাতুন, মৃত সামশুল আনসারির স্ত্রী ও মেয়ে শামিনা খাতুন এবং রোজা আনসারি। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোতে ধাক্কা মারলে মৃত্যু হয় ৩ জনের।
