Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

BJP Second Candidate List: বাংলার ২২ আসন বাকি! BJP-র লোকসভা ভোটের নয়া প্রার্থীতালিকা প্রকাশের সম্ভাবনা

22 seats left in Bengal! BJP likely to release new candidate list for Lok Sabha polls
22 seats left in Bengal! BJP likely to release new candidate list for Lok Sabha polls

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘোষণা হয়েছে সবে মাত্র ১৯৫ জনের নাম। এখনও বাকি রয়েছে অনেক। একাধিক রাজ্যের উল্লেখযোগ্য কেন্দ্রে কে BJP-র টিকিট পাচ্ছে, তা জানতে মুখিয়ে সকলেই। বাংলারও ২২টি আসনে এখনও প্রার্থীতালিকা প্রকাশ বাকি। সূত্রের খবর, বুধবারই নয়া তালিকা আনতে পারে গেরুয়া শিবির।

BJP-র সংসদীয় বোর্ডের সদস্য তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পরামর্শ দিয়েছেন, লোকসভা ভোটের জন্য ৬ মার্চ দ্বিতীয় তালিকা প্রকাশ করুক দল। গত শনিবার ১৯৫ জনের নাম ঘোষণা করেছে BJP। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এই তালিকায় রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম। তৃতীয়বারের জন্য বারাণসী আসন থেকে লড়বেন নমো। ১৬টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের একাধিক আসনের প্রার্থীদের নাম রয়েছে এই তালিকায়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে অমিত শাহ, রাজনাথ সিং। তাঁরা নিজেদের বর্তমান কেন্দ্র যথাক্রমে গান্ধীনগর এবং লখনউ থেকেই লড়বেন।

বি এস ইয়েদুরাপ্পা বলেন, 'বুধবার আমি নয়াদিল্লি যাচ্ছি।' পরবর্তী তালিকায় থাকতে পারে কর্নাটকের একাধিক প্রার্থীর নাম। এমনটাও ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। তিনি বলেন, 'বুধবার দিল্লিতে একটি বৈঠক রয়েছে। সম্ভবত দ্বিতীয় তালিকায় সেদিনই চূড়ান্ত হয়ে যাবে। কর্নাটকের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। সবটাই সিদ্ধান্ত নেবেন জাতীয় স্তরের নেতারা। আর হয়তো দেরি করা হবে না। তবে তালিকায় নতুন মুখ থাকবে কি না, কর্নাটকের ২৮টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষস্তরের নেতারা।' কর্নাটকে জোটসঙ্গী JDS-কে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বি এস ইয়েদুরাপ্পা।

প্রথম ধাপের প্রার্থীতালিকায় BJP দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে। শিবরাজ সিং চৌহান এবং বিল্পব কুমার দেব। যদিও দিল্লিতে চারজন বর্তমান সাংসদ যেমন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং রমেশ বিধুরির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০১৯ সালে যে ১৫৫টি আসনে BJP জয় পেয়েছিল, সেগুলি রয়েছে এই ১৯৫ জনের প্রথম ধাপের তালিকায়। রাজ্যসভার সদস্য এমন সাত মন্ত্রীকে লোকসভায় লড়ানো হচ্ছে।

এদিকে, নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোজপুরী গায়ক পবন সিং। একইসঙ্গে বারাবাঙ্কি আসনের সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতও নাম প্রত্যাহার করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…