Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Accident : থানেতে ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু ২ স্কুটার আরোহীর

2 scooter riders die after falling from flyover in Thane
2 scooter riders die after falling from flyover in Thane

 

থানে, ২৪ জানুয়ারি  : মহারাষ্ট্রের থানে শহরে ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু হল ২ স্কুটার আরোহীর। মঙ্গলবার ভোরে স্কুটারে চেপে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটার ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম প্রতীক বিনোদ মোরে (২১), তিনি থানে শহরের লোকমান্য নগরের বাসিন্দা। অপরজনের নাম রাজেশ বেচেনপ্রসাদ গুপ্তা (২৬), তিনি উলহাসনগরের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ওই দুই যুবক মঙ্গলবার ভোরে স্কুটারে চেপে ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটার ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা মারে। এরপর তাঁরা দুজনই ছিটকে ফ্লাইওভার থেকে নীচে পড়ে যান। দুজনই গুরুতর আহত হন। তাঁদের দ্রুত থানে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আঞ্চলিক বিপর্যয় ব্যবস্থাপনা সেলের প্রধান অবিনাশ সাওয়ান্ত জানিয়েছেন, প্রায় ৩.৩০টার দিকে ক্যাসেল মিল নাকার ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটেছে। ওই দুই যুবক মাজিওয়াদা থেকে থানে স্টেশনের দিকে যাচ্ছিলেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…