Country

2 years ago

Fire breaks at Ujjain Mahakal Temple: মহাকাল মন্দিরে ভষ্ম আরতির সময় আগুনে পুড়ে গুরুতর আহত পুরোহিত-সহ ১৩ জন

Fire breaks at Ujjain Mahakal Temple
Fire breaks at Ujjain Mahakal Temple

 

উজ্জয়িনী, ২৫ মার্চ: দোলের দিন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। সোমবার উজ্জয়িনীর মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ হয়ে আহত হলেন কমপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে মন্দিরের পুরোহিতও আছেন। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন সকালে উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে হঠাৎই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে চারিদিক। হোলি উপলক্ষে মহাকাল মন্দিরে সকালে ভষ্ম আরতির সময় বিশেষ আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই রঙের উৎসবে মেতে ওঠেন সকলে। আর তার মাঝেই ভয়ঙ্কর অঘটন।

দুর্ঘটনার বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ১৩ জনের শরীরের অনেকটা অংশ আগুনে ঝলসে গিয়েছে। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৩ জন অগ্নিদ্বগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।


You might also like!