Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Doi Bora Recipe: বিকেলের টিফিনে মুখরোচক দই বড়া, শিখে নিন সহজ রেসিপি

Yummy Doi Bora
Yummy Doi Bora

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগরমে টক দইয়ের জুড়ি মেলা ভার। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, রাইবোফ্ল্যাভিন, ভিটামিন B-6 এবং ভিটামিন B-12, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এর মতো উপাদান। কিন্তু একঘেয়ে টক দই খেতে কি আর ভাল লাগে রোজ রোজ? তাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন দই বড়া। শিখে নিন সহজ রেসিপি।

কীভাবে বানাবেন?

প্রথমেই কলাইয়ের ডাল ভাল করে ধুয়ে ঘণ্টা পাঁচেক ভিজিয়ে রাখুন। এরপর ডালের জল ফেলে এর সঙ্গে নুন দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন, এই সময় খুব বেশি জল দেবেন না। সামান্য বেকিং সোডা মেশাতে পারেন। ভাল করে ব্যাটারিটি ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন ঘন হয়।

এরপর কড়াইতে তেল গরম করে মিশ্রণটি বড়ার আকৃতিতে গড়ে ভাজুন। বাদামি রঙ হয়ে যে বড়া নামিয়ে নিন। বড়াগুলিকে ঈষৎ গরম জলে খানিকক্ষণ ডুবিয়ে রাখুন।

এরপর আরেকটি পাত্রে টক দই, জিরে গুঁড়ো , চাট মসলা, লাল লঙ্কার গুঁড়ো, বিট লবণ, চিনি, ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে সামান্য জল দিয়ে গুলি নিন

জল থেকে বড়া তুলে হাতের তালুতে চেপে বাড়তি জল বের করে দিন। বড়ার উপর দইয়ের মিশ্রণ, ঝুরিভাজা , নুন দিয়ে পরিবেশন করুন দই বড়া।

You might also like!