Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Chicken Salad Rolls Recipe :বাচ্চার টিফিনের জন্য বানিয়ে দেবেন চিকেন স্যালাড রোল

Chicken Salad Rolls
Chicken Salad Rolls

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাচ্চার মন এবং পেট দুই-ই ভরবে, টিফিনে যদি বানিয়ে দিতে পারেন চিকেন স্যালাড রোল। রইল তার রেসিপি।

উপকরণ:

মুরগির মাংসের কিমা: ১ কাপ

বিভিন্ন সব্জি: আধ কাপ

পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

রসুন: ১ টেবিল চামচ

আদা: আধ চা চামচ

মেয়োনিজ়: আধ কাপ

গোলমরিচ গুঁড়ো: আধ চা চামচ

তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ অনুযায়ী

রুটি: একটি

প্রণালী:

১) প্রথমে কড়াইয় তেল গরম করে নিন।

২) এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিন রসুন এবং আদা কুচি।

৩) এর পর দিন মুরগির মাংসের কিমা। ভাল করে কষিয়ে নিন।

৪) সামান্য নুন এবং গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে, ভাপিয়ে রাখা সব্জিগুলি দিয়ে দিন।

৫) পুরো বিষয়টি মাখো মাখো হয়ে এলে উপর থেকে ছড়িয়ে দিন মেয়োনিজ়। না চাইলে দিতে পারেন টক দইও।

৬) ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।

৭) এ বার হাতেগড়া রুটি বা লম্বা পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যে পুরে দিন লেটুস এবং মাংসের পুর।

৮) উপর থেকে স্যালাডের জন্য শসা, চেরি টম্যাটো, পেঁয়াজও দিতে পারেন।


You might also like!