Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Suji cake:ঘরে বসে ডেজার্টটি বানিয়ে ফেলা যায় সুজির কেক

Sujir cake
Sujir cake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যেকোনো উৎসবে বা ঘরোয়া আয়োজনে আমরা চাই বাড়িতে ভিন্ন স্বাদের কোনো খাবার তৈরি হোক। কিন্তু কী বানানো যায় সেই চিন্তায় শেষ পর্যন্ত আর তেমন কিছুই তৈরি করা হয় না। আজ আপনাদের সুজি দিয়ে বানানো একটি ডেজার্টের রেসিপি শেয়ার করবো। ডেজার্টটির নাম সুজির কেক ‘বাসবুসা’। মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাসবুসা। কীভাবে ঘরে বসে ডেজার্টটি বানিয়ে ফেলা যায় সেটাই জানাবো আজ।

সুজির কেক এর রেসিপি

চিনির সিরাপ তৈরির জন্য লাগবে-

চিনি ২ কাপ

লেবুর রস ১/৪ চা চামচ

পানি আড়াই কাপ

গোলাপ জল ১ চা চামচ

বাসবুসার জন্য লাগবে-

সুজি ১ কাপ

ময়দা ১/২ কাপ

বেকিং পাউডার ২ চা চামচ

ডিম ৩টা

চিনি ১/২ কাপ

বাটার ১/২ কাপ

নারিকেল কুঁচি ১ কাপ

টক দই ১/২ কাপ

ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

যেভাবে বানাবেন

১) একটি পাত্রে ডিম ও চিনি ভালোভাবে ফেটে নিন।

২) এবার বাটার, বেকিং পাউডার, টক দই, নারিকেল কুঁচি ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোমতো মিশিয়ে নিন।

৩) এই মিশ্রণে দিয়ে দিন সুজি ও ময়দা। অন্তত ১৫ মিনিট মিশ্রণটি খুব ভালোভাবে নাড়তে হবে।

৪) এবার ১০ মিনিটের জন্য ১৮০ ডিগ্রিতে ওভেন প্রি হিট করে নিন।

৫) একটি বেকিং ট্রে তে বাটার মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রি হিটেই বেক হওয়ার জন্য রেখে দিন। আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন অথবা সোনালি বাদামি রঙ হলে নামিয়ে নিন।

৬) যতক্ষণ বাসবুসা ওভেনে তৈরি হচ্ছে ততক্ষণে চিনির সিরা তৈরি করে নিন। পানি গরম করে তাতে চিনি দিয়ে জ্বাল করে লেবুর রস ও গোলাপ জল দিয়ে দিন। খেয়াল রাখবেন সিরা যেন বেশি ঘন বা বেশি পাতলা না হয়। সিরা তৈরি হয়ে গেলে অল্প আঁচে ঢাকনা দিয়েই ঢেকে রাখুন। এতে ঠান্ডা হয়ে জমে যাবে না।

৭) ওভেন থেকে বাসবুসা নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসলে এতে সিরা ঢেলে দিতে হবে।

৮) এবার পছন্দসই আকারে কেকটি ছুরি দিয়ে কেটে নিন। উপরে যে কোনো বাদাম ও নারিকেল কুঁচি দিয়ে পরিবেশন করতে পারেন।

এই তো জানিয়ে দিলাম ঘরেই সুজির কেক বাসবুসা তৈরির সহজ রেসিপি। এবার ঘরোয়া কোনো আয়োজনে বা যে কোনো উৎসবে চট করেই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন



You might also like!