Breaking News
 
TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র

 

Christmas 2025: ক্রিসমাসের সকালে চায়ের সঙ্গে জমুক ‘রোজ কুকিস’, রইল সহজ রেসিপি

Rose Cookies
Rose Cookies

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্রিসমাস মানেই বাড়িময় কেক-পেস্ট্রির গন্ধ, ওভেন থেকে ভেসে আসা মাখনের সুবাস। এই সময়টায় অনেকেই নিজের হাতে কেক, মাফিন বানাতে ভালোবাসেন। তবে এ বছর চাইলে বড়দিনের মেনুতে একটু নতুনত্ব আনতে পারেন। কেক-পেস্ট্রির পাশাপাশি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু রোজ কুকিজ। বড়দিনের প্রাতঃরাশে চায়ের সঙ্গে ‘টা’ হিসেবে এই কুকিজ হবে একেবারে জমজমাট।

∆ রোজ কুকিজ তৈরির উপকরণ-

১ কাপ চালের গুঁড়ো

এক চতুর্থাংশ কাপ ময়দা

এক চতুর্থাংশ কাপ চিনি

আধ কাপ নারকেলের দুধ

এক চতুর্থাংশ চা চামচ ভ্যানিলা এসেন্স

এক চতুর্থাংশ চা চামচ নুন

ঘি ২ কাপ মতো

কুকিজের জন্য যথাযথ ছাঁচ


∆ প্রণালী- প্রথমে কুঁচি করা নারকেল হালকা গরম জল দিয়ে পেস্ট করে নারকেলের দুধ বের করে নিন। নারকেলগুঁড়ো আলাদা ছেঁকে ফেলে দিন। চালের গুঁড়ো, ময়দা একটি মিক্সিং বোলে নিয়ে নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে চিনি, নারকেলের দুধ দিয়ে একটি হুইস্ক ব্যবহার করে মেশান যাতে কোনওরকম দলা জাতীয় জিনিস আর না থাকে। এবার ভ্যানিলার এসেন্স আর প্রয়োজনমাফিক জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে আধ ঘণ্টা রেখে দিন। এরপর একটা কড়ায় ঘি গরম করে তাতে ছাঁচটা ধরে রাখুন। গরম হলে অতিরিক্ত তেল ঝরিয়ে ব্যাটারটা এতে দিয়ে কিছুক্ষণ রেখে একপাশ ভাজা হলে উলটে আবার ভেজে নিন। ঠান্ডা করে কন্টেনারে ভরে নিন রোস কুকিজ। চায়ের সঙ্গে দারুণ জমবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…