Breaking News
 
Amit Shah: ছাত্র আন্দোলন থেকে পুলিশের ভূমিকা, সংসদে সব ইস্যুতে আলোচনায় রাজি অমিত শাহ Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

 

Game

5 months ago

T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপ, টানা দুই জয়ে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের

Afghanistan players celebrate a Canada wicket on Thursday
Afghanistan players celebrate a Canada wicket on Thursday

 

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : কানাডাকে হারিয়ে টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে ৫ উইকেটে হারানো আফগানরা কানাডাকে ৮২ রানে হারিয়েছে। চেন্নাইয়ে টসে হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান করে ২০০ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা এবারই ২০০ রান করল। মূলত ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটিংই ২০০ এনে দিয়েছে। ৫৬ বলে ৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ইব্রাহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কোনও আফগান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ খেলেন ৩০ রানের ইনিংস। মিডল অর্ডার ব্যাটসম্যান সেদিকউল্লাহ আতাল করেন ৩২ বলে ৪৪ রান। এই রান তাড়া করতে নেমে কানাডা ২০ ওভারে করে ৮ উইকেটে ১১৮ রান।

You might also like!