Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Paneer Chaap: একঘেয়ে আর নয়, নিরামিষে দিনে এভাবে বানিয়ে নিন পনিরের চাঁপ, পোলাওয়ের সঙ্গে আঙুল চেটে খাবেন

Paneer Chaap
Paneer Chaap

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নিরামিষাশীদের আদর্শ রেসিপি পনিরের চাপ। ভেজ পোলাও বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে পনিরের এই চাপ খেতে খুবই ভাল লাগে। মুঘল ঘরানায় খুবই জনপ্রিয় হল এই চাপ। চিকেন, মাটন দিয়ে এই চাপ বানানো হয়। বিরিয়ানির সঙ্গে যোগ্য সঙ্গত দিতে চাপের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও চাপ দিয়ে নান-লাচ্চা পরোটা খেতেও বেশ লাগে।

   উপকরণ ও প্রণালী

 প্রথম পর্ব -  পনির চাপ বানাতে ৫০০ থেকে ১ কেজি পনির নিন। এবার তা লম্বা টুকরো করে কেটে নিতে হবে। কড়াইতে দু চামচ সাদা তেল দিয়েপনিরের টুকরো ভেজে তুলে রাখুন।  

    দ্বিতীয় পর্ব - একবাটি ফুটন্ত জলে দুটো গোটা টমেটো ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এবার টমেটোর খোসা ছাড়িয়ে নিন। এবার টমেটো, ছোট ছোট পেঁয়াজের টুকরো, কাজু দিয়ে পেস্ট বানিয়ে নিন।

 তৃতীয় পর্ব -  কড়াইতে ওই তেলেই দু চামচ ঘি দিয়ে তেজপাতা, জয়িত্রী,দারচিনি, ৪ টে ছোট এলাচ দিয়ে দিন। এবার টমেটো, পেঁয়াজ, কাজুর পেস্ট মিশিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে কষিয়ে নেবেন। একদম অল্প করে জল দিন।

 চতুর্থ পর্ব -  এবার কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, জয়িত্রীর গুঁড়ো, জাফরান দিয়ে খুব ভাল করে মিশিয়ে দিতে হবে। হাফ চামচ চিনি, হাফ চামচ সা-মরিচ দিতে হবে। এবার একদম অল্প একটু জল দিয়ে দিতে হবে।

 পঞ্চম পর্ব -  এবার ভাজা পনির মিশিয়ে দিন। তিন মিনিট ফুটিয়ে দিলেই পনির চাঁপ তৈরি। এবার জায়ফলের গুঁড়ো দিন খুব সামান্য। চিন থেকে চার চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। নিরামিষ পোলাও, ভেজ পোলাও, ভেজ বিরিয়ানি, বাসন্তী পোলাওয়ের সঙ্গে তা খেতে খুবই ভাল লাগে।

You might also like!