Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Mixed Fruit Chatni Recipe: এবার শেষ পাতে দিন মিক্সড ফ্রুট চাটনি, চেটে খাবে সকলে

Mixed Fruit Chatni (Symbolic Picture)
Mixed Fruit Chatni (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ    বাঙালির শেষপাতে চাটনি হবে না তা কি করে হয়? শেষ পাতে স্বাদ আনতে বানিয়ে ফেলুন এই মিক্সড ফ্রুট চাটনি। 

দেখে নিন রেসিপি

উপকরণ

আমসত্ত্ব- ১০০ গ্রাম

খেজুর- ৬-৮টি

কাজু- ১/২ কাপ

কিশমিশ- ১/২ কাপ

চিনি- ১/২ কাপ

জল- ১ কাপ

নুন- ১/২ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

ভাজা মশলা- ১/২ চা চামচ

তেজপাতা - ২টি

আপেল- অর্ধেক

সবুজ আঙুর- ৬-৮টি

কালো আঙুর- ৬-৮টি

বেদানা- ২০-২৫দানা

ভাজা মশলা তৈরির জন্য প্রয়োজন পড়বে

শুকনো লঙ্কা- ১টি

পাঁচ ফোঁড়ন- ১ চামচ

প্রণালী

প্রথমেই খেজুরের বীজ ছাড়িয়ে নিন। এক একটি খেজুর লম্বালম্বি চার টুকরো করে ফেলুন।

এরপর আমসত্ত্ব কিউব করে কেটে নিন।

আঙুরগুলি লম্বালম্বি করে দুই টুকরো কেটে নিন।

আপেল কুচিয়ে নিন।

এবার ভাজা মশলা তৈরি করে নিন। শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা এবং পাঁচ ফোঁড়ন ভেজে নিন। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন।

কড়াইয়ে জল দিন। অল্প গরম হলে তাতে দিয়ে দিন খেজুর ও আমসত্ত্বের টুকরো। সেই সঙ্গে কাজু, কিশমিশ এবং তেজপাতা।

ভালো করে ফোটান। কয়েক মিনিট পর এতে দিয়ে দিন স্বাদ অনুসারে চিনি এবং নুন। ফের ফোটাতে থাকুন।

ক্রমে মিশ্রণটি গাঢ় হতে থাকবে।

এবার এতে দিয়ে দিন লেবুর রস এবং ভাজা মশলা।

ফের মেশাতে থাকুন। এতে চাটনি আরও গাঢ় হতে থাকবে। খুন্তি সমানে নাড়াতে থাকবেন।

বেশ খানিকটা গাঢ় হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।

এবার এতে দিয়ে দিন কুচি করা আপেন, সবুজ-কালো আঙুরের টুকরো, বেদানার দানা। ভালো করে মিশিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন।

চাটনি একেবারে ঠান্ডা হয়ে গেলে সেটি ফ্রিজে রেখে দিন। খাবার আধ ঘণ্টা আগে বের করবেন।

You might also like!