Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Eid Special Pizza Roll : ঈদের দিন ছোটদের জন্য বানিয়ে ফেলুন মজাদার পিৎজা রোল

Delicious Pizza Roll (Symbolic Picture)
Delicious Pizza Roll (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসব সবার ,উৎসব না বয়স দেখে না জাট বা ধৰ্ম, উৎসব শুধু খুশি আর আনন্দের ভাষা বোঝে. উৎসব আসল কথায় হল সকলকে খুশি রাখা সকলের খুশির রসদ জোগাড় করা, তাই আসন্ন খুশির ঈদে কেবল বাড়ির বড়োদের জন্য নয়, আপনার বাড়ির ছোট সদস্যের জন্য ও রেসিপিতে রাখুন কিডস স্পেশাল মেনু পিৎজা রোল.

ডোর উপকরণ: ময়দা আড়াই কাপ, দুধ (কুসুম গরম) আধা কাপ,  জল (কুসুম গরম) আধা কাপ, চিনি ১ চা–চামচ, সয়াবিন তেল সিকি কাপ, ইষ্ট ১ চা–চামচ, লবণ আধা চা–চামচ, রসুনগুঁড়া আধা চা–চামচ (ইচ্ছা অনুযায়ী), ইটালিয়ান হার্ব আধা চা–চামচ।

প্রণালি: সব একসঙ্গে ভালো করে মেখে ময়দার মণ্ড বানাতে হবে। ৮ থেকে ১০ মিনিট ভালো করে মথে নিতে হবে। যেন নরম মণ্ড হয়। তারপর বাতাস ঢুকবে না, এমন বাক্সে রেখে দেবেন এক ঘণ্টার জন্য।

ফিলিঙের উপকরণ: পিৎজা সস সিকি কাপ, পেপারনি প্রয়োজনমতো, সসেজ কুচি প্রয়োজনমতো, ক্যাপসিকাম স্বাদমতো, কালো জলপাই স্বাদমতো, মোজ্জারেল্লা চিজ ২০০ গ্রাম (গ্রেট করা), অরিগানো সামান্য।

প্রণালি: এক ঘণ্টা পর দেখবেন মণ্ড ফুলে উঠেছে। নরমভাবে চাপ দিয়ে বাতাস বের করে নিন। তারপর ২ ভাগ করে আলাদা আয়তাকার আকারে দুটি রুটি বেলে নিতে হবে। এরপর পিৎজা সস হালকাভাবে ছড়িয়ে দিন। একে একে সব উপাদান ছডিয়ে দিন। সবশেষে গ্রেট করা চিজ ছড়িয়ে রুটির এক পাশ থেকে রোল করে নেবেন। রোলকে ১ ইঞ্চি আকারে স্লাইস করে নিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে নিতে পারেন। এরপর একটা কাপড় দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিন। ওভেন ২০০ ডিগ্রিতে প্রি–হিট করতে দিন। ১০ মিনিট পর ডিমের কুসুম দিয়ে রোলগুলো ব্রাশ করে ওভেনে দিন ২০ মিনিটের জন্য। বেক হয়ে গেলে কিছুক্ষণ গরম ওভেনে রেখে দিন।  ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন পিৎজা রোল ।

You might also like!