Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Kabab : রাতের মেনুতে রাখুন নিরামিষ হরিয়ালি কাবাব! বানাবেন কীভাবে, দেখে নিন

Kabab
Kabab

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমিষের তুলনায় নিরামিষের পদের বাহার অনেক বেশি। তাতেও মন খুঁজে বেড়ায়, নিরামিষের জন্য সুস্বাদু খাবার কী বানাবেন?অধিকাংশ মানুষের ধারণা, নিরামিষের পদ সীমিত। কিন্তু তা একেবারেই নয়। ভাবছেন বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান বা গেস্ট এলে কী নিরামিষ পদ রান্না করবেন? কাবাব সকলের প্রিয়। তাই বাড়িতেই স্বাস্থ্যকর কিন্তু জিভে জল আনা একটি রেসিপি রেঁধে তাক লাগিয়ে দিতে পারেন। স্টার্টারে যারা একটু স্বাস্থ্য সচেতন খাবার খেতে চান, এরিয়ে যেতে চান তেল-মশলাদার, তাঁদের জন্য এই ভেজ হরিয়ালি কাবাব হল আদর্শ। শুধু বড়দের জন্য নয়, অধিকাংশ শিশু সবুজ শাক-সবজি খেতে পছন্দ করে না। তাদের স্ন্যাক্স হিসেবে পাতে দিতে পারেন এই সবুজ মজাদার একটি পদ। কাবাবের সঙ্গে স্যালাদ আর ধনে-পুদিনার চাটনি অবশ্য়ই পরিবেশন করবেন।

৬ জনের জন্য এই মুখরোচক ও মজাদার রেসিপিটি বানাতে হলে কী কী লাগবে, কীভাবে তৈরি করবেন, তা জানুন …

উপকরণ

২৫০ গ্রাম সেদ্ধ পালং শাক, ৪টি কাঁচালঙ্কা, ২ চা চামচ ধনে পাউডার, ১ চিমটে জায়ফল পাউডার, ৫টি কাজুবাদাম, ২৫০গ্রাম ছোলার ডাল, ১ ১/২ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার, স্বাদমত নুন, ১ কাপ বেসন, ৫ টেবিলস্পুন রিফাইন্ড তেল

পদ্ধতি

রান্না করার আগে সারারাত ছোলার ডাল ভিজিয়ে রাখুন। তাড়াতাড়ির সময় ৪ঘণ্টা ভিজিয়ে রাখতে ভাল হয়। এবার একটি ব্লেন্ডারে ভেজানো ছোলার ডাল, সেদ্ধ পালং শাক, ধনেপাতা, কাঁচালঙ্কা, নুন একসঙ্গে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রের মধ্যে রেখে আলাদা করে রেখে দিন।

এবার এই পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে ভাল করে মেখে নিন। নরম ও আঠালো মিশ্রণটি থেকে ছোট ছোট বলের আকার দিয়ে কাবাব বানিয়ে নিন। প্রতিটি কাবাবের উপর অর্ধেক কাজু চেপে বসিয়ে দিন। এবার মাঝারি আঁচে একটি ফ্ল্যাট তাওয়া বসিয়ে গরম করুন। অল্প পরিমাণ তেল ব্রাশ করে সব কাবাবগুলি ভাজতে থাকুন। গরম তাওয়ায় এক পিঠ ফ্রাই হলে উপর পিঠ উল্টে দিন। দুইদিন সোনালি বাদামি রঙের হয়ে গেলে বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এবার ধনে-চাটনির সঙ্গে পরিবেশন করুন।

You might also like!