Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Egg rolls with oats:অভিনব 'ওটসের এগ রোল'

Egg rolls with oats
Egg rolls with oats

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রান্না সংস্কৃতি নিয়ে নিয়মিত গবেষণা চলেছে। ইদানিং এগ রোলের প্রতি মানুষের প্রবল লোভ। কিন্তু স্বাস্থ্য বিধির কথা ভেবে অনেকেই এগ রোল এড়িয়ে যাচ্ছেনা। তাই এসেছে 'অভিনব ওটস রোল'।

  আমরা এখানে উপকরণ ও প্রণালী একসঙ্গে বিবৃত করছি। ওটস দিয়ে বানিয়ে নিন এগরোল। খেতে হবে একেবারে দোকানের মত। দেখতেও হবে। কেউ ধরতেও পারবে না যে এর মধ্যে ময়দা নেই।

 ওটস গুঁড়ো করে আটা বানান। এবার এর মধ্যে এক চামচ ঘি, একটা ডিম, স্বাদ মতো নুন, ন্যুডলসের মশলা আর সামান্য জল দিয়ে আটার মত মেখে নিতে হবে।

এবার প্যানে একদম অল্প তেল ব্রাশ করে ওর মধ্যে ওটসের পরোটা সেঁকে নিতে হবে। একটা ডিম ফেটিয়ে এই ওটসের পরোটার উপর দিয়ে দিন। এবার ওর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা চিকেনের টুকরো বা তন্দুরি চিকেন অল্প কুচি করে দিন। গাজর, ক্যাপসিকাম. শসা, টমেটো, পেঁয়াজ, বাঁধাকপির পাতা, লঙ্কা কুচিয়ে ভিতরে দিন। গোলমরিচের গুঁড়ো দিন স্বাদের জন্য। এই এগরোলে কোনও সস ব্যবহার করা হবে না। এবার লেবুর রস ছড়িয়ে মুড়িয়ে নিলেই চলবে। তবে বাচ্চাদের দিলে একটু কেচআপ দিতে পারেন।


You might also like!