Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Egg Malaikari:'ডিমের মালাইকারি' - টক ঝাল মিষ্টির অনুপম মিশ্রণ

Egg Malaikari
Egg Malaikari

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইদানিং 'মালাইকরি' খুব প্ৰচলিত। তবে চিকেন,মটন বা ভেজ মালাইকারি বেশি প্ৰচলিত। আমাদের আজকের রেসিপি 'ডিমের মালাইকারি'।

  উপকরণ -

 * ডিম- ৪টি

 এ ছাড়া অন্যান্য সবজির মধ্যে পেঁয়াজ বাটা- ২ চা চামচ,রসুন বাটা- ১ চা চামচ,

আদা বাটা- ১/২ চা চামচ,টমেটো কুচি হাফ কাপ,লঙ্কা বাটা ১ চামচ ধনে পাতা কুচি

* মশলার মধ্যে - ধনিয়া গুঁড়ো- ১ চা চামচ, বাদাম বাটা- ২ চা চামচ,

নারিকেল দুধ- ১/২ কাপ,

লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ,হলুদ গুঁড়ো- ১ চা চামচ,

* এবং - তেল- ৩ চা চামচ,

নুন- স্বাদ অনুযায়ী, জিরা গুঁড়ো- ২ চা চামচ,গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ,

  প্রণালী -

সেদ্ধ ডিম চিরে নিয়ে হলুদ গুঁড়ো মাখিয়ে নিন৷ ফ্রাইং প্যানে তেল গরম করে ডিম সোনালি করে ভেজে তুলে নিন৷ ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন৷ এবার পেঁয়াজ, রসুন, আদা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বাদামি করে ভাজুন৷ এর মধ্যে কাঁচা লঙ্কা ও টোম্যাটো পিউরি দিন৷ কিছুক্ষণ নেড়ে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মেশান৷ তেল ছাড়তে শুরু করে আধ কাপ জল দিন৷ স্বাদ মতো নুন দিয়ে ৫ মিনিট ফোটান৷ নারকেল দুধ দিয়ে আঁচ বন্ধ করে দিন৷ ভাজা ডিম দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন৷

You might also like!