Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Vetki Fish Paturi Recipe:বাঙালির প্রিয় 'ভেটকি মাছের পাতুরী'

Bengali favorite 'Vetki Fish Paturi'
Bengali favorite 'Vetki Fish Paturi'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঙালি মানেই যেন 'মাছে-ভাতে বাঙালি'। ইদানিং পাতুরী বাঙালির একটা অন্যতম রেসিপি। তাই আমাদের আজকের রেসিপি 

'ভেটকি মাছের পাতুরী'।

  উপকরণ -

  * ভেটকি ফিলে (৪-৫ টুকরো), 

* সাদা ও কালো সরষে (২ টেবিল চামচ), 

* পোস্ত (১ টেবিল চামচ),   নারকেল কোরানো (আধ কাপ), 

 * কাঁচালঙ্কা (স্বাদ মতো),     *হলুদ গুঁড়ো (২ চা চামচ), নুন (স্বাদমতো), 

* কলাপাতা, সরষের তেল (৩ টেবিল চামচ), 

* লেবুর রস (১ চা চামচ)

  প্রণালী - 

 প্রথম পর্ব - বাজার থেকে কিনে আনা ভেটকির ফিলেগুলোতে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ৩০/৪০ মিনিট রেখে দিন।

এর পরে এসপ্নি  কলা পাতা ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার গরম জলে ৫-৭ মিনিট চুবিয়ে নরম করে নিতে হবে। এতে পাতুরিমোড়ানোর সময় খুলে যাবে না। 

 দ্বিতীয় পর্ব - পাতুরীর প্রধান উপকরণ তিনটি অর্থাৎ সরষে, পোস্ত, নারকেল কোরা একসঙ্গে পেস্ট বানিয়ে নিন।কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন। দেখবেন যেন মিহি হয়। এবার তা একটা বাটিতে ঢেলে তার সঙ্গে পরিমাণমতো নুন, সরষের তেল, হলুদ গুঁড়ো, মেশান। 

  তৃতীয় পর্ব - এবার পরিষ্কার জসিগায় কলাপাতা রেখে তার উপর এক চামচ মশলা দিন। তার ওপরে মাছের টুকরো দিয়ে আরও কিছুটা মশলা দিয়ে দিন। সব শেষে দিন চেরা কাঁচালঙ্কা ও অল্প কাঁচা সরষের তেল। এ বার কলাপাতাগুলো মুড়ে দিন সুতো দিয়ে। বাঁধার সময় এমনভাবে বাঁধবেন যে খাবার সময় সহজেই এক হাত দিয়ে সেই বাঁধন খোলা যায়।

  চতুর্থ পর্ব - আগুনে ননস্টিক ফ্রাইপ্যান নিন। তাতে সামান্য সরষের তেল ব্রাশ করে নিন। এবার তেল ও প্যান গরম হয়ে এলে আঁচ কমিয়ে পাতুরিগুলো সাজিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিন প্যানের মুখটা। আঁচ কমিয়ে রাখুন ১০ মিনিট মতো। তারপর উলটে দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


 

You might also like!