Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Congress:২,০০০ টাকার নোট তুলে নিলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে: কংগ্রেস

Congress.
Congress.

 

নয়াদিল্লি, ২৩ মে  : কংগ্রেসের অভিযোগ, হঠাৎ করে ২,০০০ টাকার নোট তুলে নেওয়ার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এতে ব্যাংকের ওপর বাড়তি চাপও বাড়বে।

কংগ্রেসের মুখপাত্র গৌরব বল্লভ মঙ্গলবার দলের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বাজারে ২,০০০ টাকার ১৮১ কোটি নোট রয়েছে। এমন পরিস্থিতিতে যদি কোনও ব্যক্তি একবারে পাঁচটি নোট পরিবর্তন করেন, তবে এই নোটগুলি পরিবর্তন করতে ব্যাঙ্ককে ৩৬ কোটি লেনদেন করতে হবে। যদি একটি লেনদেনে চার মিনিট সময় লাগে, তাহলে চার মাসে ব্যাঙ্কগুলি এই কাজে ১৪৪ কোটি মিনিট ব্যবহার করবে।

কংগ্রেস মুখপাত্র বলেছেন যে সরকারের এই সিদ্ধান্তের কারণে ব্যাঙ্কগুলিকে প্রায় আড়াই কোটি ঘন্টা ব্যয় করতে হবে। এতে ব্যাংকের কাজ ক্ষতিগ্রস্ত হবে, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ইত্যাদি ঋণ পেতে অসুবিধা হবে। এতে তাদের ব্যবসায় খারাপ প্রভাব পড়বে। যার কারণে আমাদের অর্থনীতিতেও খারাপ প্রভাব পড়তে পারে। গৌরব বলেন, কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে ছিল এবং ২,০০০ টাকার নোট ফিরিয়ে নেওয়ারও বিরুদ্ধে। বারবার নোট বদলানো রুপির বিশ্বাসযোগ্যতা কমানোর শামিল। কেন্দ্রীয় সরকারের উচিত ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া ।

প্রসংত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ২,০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এসব নোট ফেরত দিতে চার মাস সময় দিয়েছে ব্যাঙ্ক। এই সময়ের মধ্যে, লোকেরা তাদের কাছে রাখা ২,০০০ টাকার নোট পরিবর্তন করতে পারবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…