Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

India bought 80 % crude oil from Russia: মে মাসে রাশিয়ার কাছে থেকে ৮০ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে ভারত ও চিন

India  bought 80 %  crude oil from Russia
India bought 80 % crude oil from Russia

 

নয়াদিল্লি, ১৬ জুন  : মে মাসে রাশিয়া তার মোট রফতানির ৮০ শতাংশ ভারত ও চিনে রফতানি করেছে। এই দুটি দেশই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইইএ-এর মতে, আগে যেখানে ভারত রাশিয়া থেকে নগণ্য পরিমাণে অপরিশোধিত তেল কিনত, এখন প্রতিদিন প্রায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনছে। অন্যদিকে, চিনও তাদের ক্রয় দৈনিক পাঁচ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে ২২ লাখ ব্যারেল করেছে। রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত রফতানি মে মাসে প্রতিদিন গড়ে ৩.৮৭ মিলিয়ন ব্যারেল ছিল, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে সর্বোচ্চ।

মে মাসে রাশিয়ার অপরিশোধিত রফতানির প্রায় ৮০ শতাংশ ভারত ও চীনের। ভারত ও চীনের মোট আমদানিতে রাশিয়ার তেলের অংশ ছিল যথাক্রমে ৪৫ শতাংশ এবং ২০ শতাংশ। প্রকৃতপক্ষে, রাশিয়া উভয় দেশকে বিপুল ছাড় দিয়ে অপরিশোধিত তেল দিচ্ছে। নিষেধাজ্ঞার প্রতিবন্ধকতায় থাকা রাশিয়া এখন এশিয়ার দেশগুলোর কাছে ৯০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল বিক্রি করছে ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…