Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Shoot Out at Keshiakol Area: কেশিয়াকোল এলাকায় শ্যুট আউট কান্ডে আসানসোল থেকে গ্রেফতার যুবক

Youth arrested from Asansol in shoot out incident in Keshiakol area
Youth arrested from Asansol in shoot out incident in Keshiakol area

 

অনিরুদ্ধ সরকার,বাঁকুড়াঃ কেশিয়াকোল গুলি কাণ্ডের জাল গোটাচ্ছে বাঁকুড়া পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাহায্য নিয়ে ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রতাপ দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী।


প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর, দুপুরে বাঁকুড়ার কেশিয়াকোল এলাকায় দিনে দুপুরে চলন্ত একটি অল্টো গাড়িকে লক্ষ্য করে পিছন থেকে গুলি বৃষ্টি করে বাইকে থেকে দুই আততায়ী। ঘটনায় অল্টো গাড়িতে থাকা পশ্চিম বর্ধমানের এক তৃণমূল নেতা সহ তিন জন আহত হন।আহত তিনজন ছাড়াও ওই গাড়িতে ছিল সাদ্দাম শেখ নামে এক দুস্কৃতী ছিল। গুলি বৃষ্টির মাঝেই সাদ্দাম শেখ গাড়ি থেকে নেমে চম্পট দেয়। আজও সে অধরা। অপর দুজন কোনওক্রমে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণে বাঁচেন। পরে ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দুই বাইক আরোহীর গুলিতে । ঘটনার পর আততায়িরা এলাকা ছাড়ে। পরে পুলিশ একটি মোটর বাইক ও কাদা মাখা বন্দুক উদ্ধার করে। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এদিন বলেন, ঘটনার পরেই বাঁকুড়া শহরের কেরানীবাঁধাবএলাকার বাউরীপাড়ায় ধৃতদের গাড়ি রেখে দিয়ে পাবলিক বাসে চেপে চম্পট দেয়।অভিযুক্তকে আসানসোল এলাকা থেকে গ্রেফতার করে  অভিযুক্তের নামে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ রয়েছে, এমনকি এই ঘটনার কথাও সে নিজমুখে স্বীকার করেছে। তবে অধরা অভিযুক্তের খোঁজেও তল্লাশী চলছে বলে তিনি জানান।

You might also like!