Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026: রেকর্ড সংখ্যায় ভোট দিন, পশ্চিমবঙ্গের ভোটারদের কাছে আবেদন মোদীর

Modi appeals to the voters of West Bengal.
Modi appeals to the voters of West Bengal.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফা ভোটের সকালে সমাজমাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘‘আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুল ভাবে ভোটদান করা জরুরি।’’

উল্লেখ্য, বুধবার সকাল থেকে ৭টা থেকে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ৭টি জেলার ভোটাররা। এই দফায় ১৪২টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন।

You might also like!