West Bengal

2 years ago

Two killed in road accident ডোমজুড়ে জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল দু''জনের, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি

Road Accident (Symbolic Picture)
Road Accident (Symbolic Picture)

 

হাওড়া, ১১ আগস্ট : হাওড়া জেলায় ডোমজুড়ে জোড়া দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হলেন আরও কয়েক জন। লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়ি। মৃত্যু হয়েছে এক যুবকের।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুড়ের পার্বতীপুরে দুই বন্ধুকে নিয়ে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়ির ইঞ্জিন, চাকা এবং অন্যান্য যন্ত্রাংশ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়িটি। গাড়িচালক সন্তু মালিকের (২৫) মৃত্যু হয়েছে। কিছু দিন আগেই তিনি গাড়িটি কিনেছিলেন। আহত হয়েছেন তাঁর দুই বন্ধু। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার ভোরে ডোমজুড়ে আরও একটি দুর্ঘটনা ঘটে। ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজে বাইকে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বাইক চালক কৃষ্ণ মণ্ডলের (৪৫)। তিনি পেশায় ট্রেনের চালক। সাঁতরাগাছি স্টেশনে কাজ শেষে বাইকে করে বেলঘরিয়ার বাড়িতে ফিরছিলেন তিনি। ঘাতক লরিটি পলাতক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।


You might also like!