Dinajpur: উত্তর দিনাজপুরে পুলিশের জালে দুই সন্দেহভাজন, ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

Two arrested with gun and brown sugar
Two arrested with gun and brown sugar

 

উত্তর দিনাজপুর, ২৩ মার্চ : উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পুলিশ ব্রাউন সুগার ও আগ্নেয়াস্ত্র-সহ দু'জনকে গ্রেফতার করেছে। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে ডালখোলা থানার অন্তর্গত বিধানপল্লীর বাইপাসের বুড়ি মহানন্দা নদীর ব্রীজের পাশ থেকে দু'জনকে ধরা হয়। ধৃত অজয় সাহানী ও প্রদীপ সাহার কাছ থেকে প্রায় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার ও একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে ডালখোলা থানার অন্তর্গত বিধানপল্লীর বাইপাসের বুড়ি মহানন্দা নদীর ব্রীজের পাশ থেকে দু'জনকে ধরা হয়। ধৃতদের তল্লাশি চালিয়ে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার ও একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মামলা রুজু করেছে পুলিশ ও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…