Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal assembly polls: পূর্ব বর্ধমানে ভোটারদের খাবার দেওয়ার অভিযোগ তৃণমূল-বিজেপির বিরুদ্ধে

Trinamool and BJP Accused of Distributing Food to Voters
Trinamool and BJP Accused of Distributing Food to Voters

 

পূর্ব বর্ধমান, ২৯ এপ্রিল : সকাল সকাল ভোট দিয়ে বেরিয়েই হাতে ছোলা-মুড়ির প্যাকেট দেখা গেল পূর্ব বর্ধমানের একাধিক এলাকার ভোটারদের হাতে। অভিযোগ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট দিয়ে খানিক দূর যাওয়ার পরে তৃণমূলের শিবিরের কাছ থেকে ছোলা-মুড়ি দেওয়া হয়। খণ্ডঘোষ বিধানসভার ৩৭ নম্বর বুথেও ভোটারদের জলখাবার দেওয়া হয় ছোলা, মুড়ি আর বাতাসা। আয়োজক তৃণমূল। বিরোধীদের কটাক্ষ, এ ভাবে পেট ভরিয়ে ভোট কিনছে তৃণমূল।

এদিকে আবার, তৃণমূলের পথে হেঁটেই ভোট দিয়ে বেরিয়ে আসা ভোটারদের খাবারের প্যাকেট বিলি করল বিজেপি। পূর্ব বর্ধমানের গলসিতে বিজেপির একটি বুথ ক্যাম্প থেকে মুড়ি, ছোলা বিলি করা হয়। বর্ধমান উত্তর এলাকাতেও ভোটারদের মুড়ি, বেগুনি দেওয়া হয়। আশপাশে বসে চা-মুড়ি খেতে দেখা যায় অনেককে। গলসি বিধানসভা কেন্দ্রের জয়কৃষ্ণপুর ও বাহিরঘন্ন্যা হাজরা পাড়াতেও মুড়ি, আলুরদম বিলি করে বিজেপি।

You might also like!