West Bengal

56 minutes ago

Murshidabad Train Accident: ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মুর্শিদাবাদে তিন পড়ুয়া-সহ মৃত ৪

A tragic accident in West Bengal's Murshidabad
A tragic accident in West Bengal's Murshidabad

 

মুর্শিদাবাদ, ১৭ জুলাই : লেভেল ক্রসিং পার হওয়ার সময় মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা মারল একটি ট্রেন। দুর্ঘটনায় তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে। আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রেনের ধাক্কায় স্কুলগাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি। ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই বেশ কয়েক জন স্কুল পড়ুয়াকে নিয়ে একটি গাড়ি রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তীব্র গতিতে ছুটে আসে নিমতিতা-কাটোয়া লোকাল এবং সরাসরি ধাক্কা মারে স্কুল ভ্যানটিতে। ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলগাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন স্কুলপড়ুয়া এবং এক স্থানীয় বাসিন্দার। আরও তিন পড়ুয়া ও গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!