Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Bakkhali-Kanthi:সমুদ্র যেতে বাধা পর্যটকদের, ঘনঘন মাইকে প্রচার বকখালি-কাঁথিতে

Bakkhali-Kanthi sea Beach
Bakkhali-Kanthi sea Beach

 

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর  : কয়েকদিন ধরে কলকাতাসহ গোটা রাজ্যে বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে রাজ্যের প্রায় সর্বত্র বৃষ্টি চলছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বকখালির সমুদ্র সৈকতে কড়া নজরদারি নামখানা ব্লক প্রশাসনের। বেড়াতে আসা পর্যটকদের নামতে দেওয়া হয় নি সমুদ্রে। বকখালি সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের তরফে চলে লাগাতার মাইকে প্রচার।

 সকালে বৃষ্টির পরিমাণ কম থাকলেও সকাল থেকেই কালো মেঘে ঢাকে আকাশ। সমুদ্র উপকূলে বইছিল ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দেয় হাওয়া অফিস। এদিনও গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জারি ছিল হলুদ সর্তকতা। গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর জারি ছিল নিষেধাজ্ঞা।

জেলার প্রতিটি থানার পক্ষ থেকে উপকূলীয় এলাকায় চলে মাইকে প্রচার। পাশাপাশি নামখানা ব্লক প্রশাসনের তরফে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে চলে লাগাতার মাইকে প্রচার। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয় প্রশাসনের তরফে।

বকখালি, বালিয়াড়া সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নামতে দেওয়া হয়নি সমুদ্র স্নানে। এই সকল জায়গার সমুদ্র সৈকতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। বকখালি এবং সাগরের সমুদ্র সৈকতে কড়া নজরদারি রাখে সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে গত দুদিন ছুটির দিন গুলিতে বকখালি, সাগর সহ মৌসুনিতে বেড়াতে আসা পর্যটকেরা সমুদ্রে নামতে না পেরে যথেষ্ট হতাশ হয়েছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমগ্র পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন, ব্লক প্রশাসন।


You might also like!