West Bengal

2 years ago

Mahua Moitra:কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ, তোপ মহুয়া মৈত্রর

Mahua Moitra
Mahua Moitra

 

কলকাতা  : ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে রীতিমতো তোপ দাগলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। তিনি একটি টুইট করে এই ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, নির্বাচন আয়োজন করতে না পারার কারণে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদস্যপদ খারিজ করে দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। আর সেকারণেই আমাদের দেশের পতাকার অধীনে কুস্তিগীররা প্রতিযোগিতায় নামতে পারবে না। সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, বিজেপি সরকারের কাছে এটা চূড়ান্ত লজ্জাজনক ঘটনা।

প্রসঙ্গত, ভারতীয় কুস্তিগীররা ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে এসেছিলেন। এরপর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষে থেকে ডব্লু এফআই-এর পদাধিকারিকদের সাসপেন্ড করা ছাড়াও অ্যাডহক কমিটি তৈরি করা হয়। পাশাপাশি কুস্তি ফেডারেশনের নয়া নির্বাচনের জন্য জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন বিচারক এম এম কুমারকে নির্বাচনী আধিকারির হিসেবে নিয়োগ করা হয়। ১১ জুলাই নির্বাচনের তারিখও ধার্য করা হয়েছিল। কিন্তু, নিজেদের মর্যাদা নিয়ে বাগড়া দেয় অসম রেসলিং অ্যাসোসিয়েশন।

এরপর নির্বাচনী আধিকারিক এম এম কুমার ঘোষণা করেন যে ১২ অগাস্ট এই নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু, এই নয়া তারিখেও নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। কারণ ১১ অগাস্ট হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের কয়েকজন আধিকারিক হাইকোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন।

You might also like!