West Bengal

2 years ago

Mamata Banerjee:এবার অনুমোদনহীন মাদ্রাসাগুলির কল্যাণে নজর রাজ্যের

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের অনুমোদনহীন মাদ্রাসাগুলির পড়ুয়াদের সরকারি পরিষেবা দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। এই রাজ্যে বহু মাদ্রাসা রয়েছে যাদের সরকারি অনুমোদন নেই। এবার সেই মাদ্রাসাগুলিকে সরকারি খাতায় নথিভুক্ত করতে তৎপর রাজ্য সরকার।

তবে অবশ্যই যারা ইচ্ছুক তাদের নামই নথিভুক্ত করা হবে বলে বুধবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের দাবি, দেশের সমস্ত মাদ্রাসাকে এক ছাতার তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। সে কথা মাথায় রেখে ইতিমধ্যে অসম ও উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসার নাম সরকারি খাতায় নথিভুক্ত করা হয়েছে। তবে দু রাজ্যের কোথাও বিষয়টি ঐচ্ছিক ছিল না।

এবার তাই সমস্ত মাদ্রাসাকে সরকারি পরিষেবার আওতায় আনতে সচেষ্ট হল রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক।

বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মাদ্রাসার নাম নথিভুক্তিকরণের বিষয়টি। কিন্তু তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলন থেকে সেই বিষয়টি স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানিয়েছেন, অনুমোদনহীন মাদ্রাসাগুলিকে অধিগ্রহণ করছে না রাজ্য। সরকারি খাতায় মাদ্রাসার নাম নথিভুক্তিকরণের বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। এক্ষেত্রে কোনও জোর করা হবে না।


You might also like!