West Bengal

2 years ago

CV Ananda Bose:রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাজভবনের ফটকের মুখে

CV Ananda Bose
CV Ananda Bose

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর  : রাজভবনের বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়। রাজভবনের প্রধান ফটকের সামনে প্রতিবাদ কর্মসূচি শুরু করলেন প্রাক্তন উপাচার্যরা।

বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরামের সদস্যদের তরফে। আজ রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, রাজ্যের উচ্চ শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে অরাজকতাকে উন্মুক্ত করে দিয়েছেন আচার্য। উচ্চশিক্ষা সংক্রান্ত পাস হওয়া বিল নিয়ে অসাংবিধানিকভাবে নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল, অভিযোগ এডুকেশনিস্ট ফোরামের। সমাবেশে ছিলেন ফোরামের দুই আহ্বায়ক ডঃ ওমপ্রকাশ মিশ্র ও ডঃ দেবনারায়ন বন্দ্যোপাধ্যায়, সুবোধ সরকার, অভীক মজুমদার প্রমুখ। তাঁরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে আচার্য-রাজ্যপালের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ করেন।

You might also like!