Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Cooch Behar:দোকান গুঁড়িয়ে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ধাক্কা ট্রাকের, বিদ্যুৎহীন চ্যাংরাবান্ধা

The shop was crushed by the truck that hit the electrical transformer
The shop was crushed by the truck that hit the electrical transformer

 

চ্যাংরাবান্ধা, ১৪ সেপ্টেম্বর  : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান গুঁড়িয়ে দিল পণ্যবোঝাই ট্রাক। তারপর ধাক্কা মারল বৈদ্যুতিক ট্রান্সফর্মারে। যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে । যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, পণ্যবোঝাই ট্রাকটি রাত দেড়টা নাগাদ ময়নাগুড়ির দিক থেকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অস্থায়ী হোটেলে ধাক্কা মেরে গুঁড়িয়ে দেয়। এরপর সেটি গিয়ে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। মুহুর্তে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বৃহস্পিতবার সকালে ট্রাকটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

You might also like!