Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

2 years ago

Abhishek Banerjee:নড়বড়ে টাইটানের মতো ভয়ের ধাক্কা বিজেপি-র ভিত নড়িয়ে দিয়েছে- অভিষেক

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর  : “বিজেপি ভয় পেয়েছ, এনডিএ ভয় পেয়েছে। নড়বড়ে টাইটানের মতো ভয়ের ধাক্কা তাদের ভিত নড়িয়ে দিয়েছে। এটাই ‘ইন্ডিয়া’-র ক্ষমতা’’। ইডি জিজ্ঞাসাবাদের পর বেশি রাতে (ক্যালেণ্ডারের হিসাবে বৃহস্পতিবার) এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ইডি দফতর থেকে বেরিয়ে, তদন্তকারী সংস্থাকেও একহাত নেন তিনি।

শিক্ষক নিয়োগ দুর্নীত মামলার তদন্তে, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। বেলার দিকে ইডি দফতের ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৯ ঘণ্টা পর ইডির দফতর থেকে বের হন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, 'মিডিয়া এমনভাবে হাওয়া তুলেছে, যেন এসএসসি নিয়োগ দুর্নীতির সব টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। লিপস অ্যান্ড বাউন্ডসে ১০ পয়সা ঢুকেছে প্রমাণ করে দেখান!'

অভিষেক আরও বলেন, 'ভিতরেও একই প্রশ্ন করা হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, তাই বিস্তারিত আর বলছি না। ২ বছর আগেও একই প্রশ্ন করা হয়েছিল। তখনও একই উত্তর দিয়েছিলাম। কয়লা দুর্নীতিতে একই প্রশ্ন করেছে, গোরু পাচার, নিয়োগ কেলেঙ্কারিতেও একই প্রশ্ন। বিষয়টি এমনভাবে দেখানো হচ্ছে, যেন একই টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। একই টাকা তিনটে কেসে জড়িয়ে রয়েছে, এমন দেখাতে চাইছে। একই লেনদেন তিনটি মামলায় চাপিয়ে দেওয়া হচ্ছে।'

You might also like!