West Bengal

2 years ago

Dengue:উত্তর দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, রায়গঞ্জে আক্রান্ত সর্বাধিক

The number of dengue cases is increasing in North Dinajpur, Raiganj has the highest number of cases
The number of dengue cases is increasing in North Dinajpur, Raiganj has the highest number of cases

 

রায়গঞ্জ, ৭ সেপ্টেম্বর  : উত্তর দিনাজপুর জেলাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। জেলায় এখনও পর্যন্ত এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৫০ জন। এর মধ্যে রায়গঞ্জ ব্লকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৭৭ জন। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এদের মধ্যে কেউ হাসপাতালে কেউবা আবার বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

রায়গঞ্জের এই মারাইকুয়া গ্রাম পঞ্চায়েতের সুভাষ গঞ্জে ডেঙ্গু আক্রান্ত এলাকায় গেলেন জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক পূরণ কমার শর্মা সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।পূরণ কুমার শর্মা জানান, জেলার মধ্যে রায়গঞ্জ ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। মহাবাহিত এই রোগ নির্মূলে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, তা তিনি জানান।




You might also like!