Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Dilip Ghosh: হেরে যাওয়ার ভয় তৃণমূলকে ভাবাচ্ছে, সেটা স্পষ্ট, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ৩ মার্চ : মালদায় বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে রাখার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, "আমরা শুরু থেকেই বলে আসছি, বাংলায় কোনও আইন ব্যবস্থা নেই।" শুক্রবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "বিচারকদের ঘেরাও করা হচ্ছে ও আক্রমণ করা হচ্ছে। এমনটা বারবার ঘটেই চলেছে। যখন বিচারকদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং তাঁদের কর্তব্য পালনে বিরত রাখা হচ্ছে, তখন আইন ব্যবস্থা কোথায়? বাংলায় কোথায় আইন ব্যবস্থা?"

বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও বলেন, "হারার ভয় তৃণমূলকে স্পষ্টতই বিচলিত করছে এবং তার ফলে তারা বিভিন্ন জায়গায় হিংসার আশ্রয় নিচ্ছে। এমন ঘটনাও ঘটেছে যেখানে নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয়েছে, যা আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতির ইঙ্গিত দেয়। বলপ্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং গুন্ডামির মাধ্যমে তৃণমূল নির্বাচনে জেতার চেষ্টা করছে।" খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ আরও বলেন, "এখন প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে এসেছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভাবছেন যে সবকিছু তাঁর কথামতো চলবে? সবকিছু কমিশনের কর্তৃত্ব অনুযায়ীই চলবে।"

You might also like!