West Bengal

2 years ago

Suvendu Adhikari:"গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে", অভিযোগ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২২ নভেম্বর  : “গোটা রাজ্যই যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে এবং তারা যত্রতত্র যথেচ্ছা যেন 'ফাঁকা মাঠে গোল' দিচ্ছে।” বুধবার এক্স হ্যাণ্ডেলে এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “নিত্যদিন গুলি এবং বোমাবাজিতে মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গে এখন অতি সাধারণ ব্যপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি খুন ও শুটআউটের ঘটনা থেকেই এই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্বন্ধে ধারণা করা যায়। এ এক বড় উদ্বেগের বিষয়। খুন, ডাকাতি, নারী নির্যাতন, রাজনৈতিক হত্যা, ধর্ষণ করে হত্যা; এমনকি নাবালিকাও ছাড় পায় না, এমন ঘটনা রাজ্যে নিত্য-নৈমিত্তিক ঘটছে।

এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে বড় কারন হল, দুষ্কৃতী দমন যাঁদের দায়িত্বের মধ্যে পড়ে তাঁরা এখন উর্দি ছেড়ে পুলিশ মন্ত্রীর বাড়ির ভৃত্যের কাজ করতে ব্যস্ত।মানসিকতা দেখুন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশকর্মীরা পুলিশ মন্ত্রীর বাড়ির কালী পুজোয় খাবারের প্যাকেট তৈরি ও বিতরণ করছে !”


You might also like!