West Bengal

2 years ago

The anger of CPIM and Congress came to submit nominations:মনোনয়ন জমা করতে এসে ক্ষোভ সিপিআইএম ও কংগ্রেসের

CPI(M), Congress flag
CPI(M), Congress flag

 

মুর্শিদাবাদ, ৯ জুন  : শুক্রবার মনোনয়নের প্রথম দিন সামশেরগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এলেও তা জমা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃবৃন্দ।

সমশেরগঞ্জ বিডিও অফিসে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সকাল থেকেই বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে বিডিও অফিসে প্রস্তুতি না থাকায় কার্যত মনোনয়নের জন্য দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকেন বাম ও কংগ্রেসের প্রার্থীরা। মনোনয়ন জমা নেওয়া শেষ হবে ১৫ জুন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ।

পঞ্চায়েত নির্বাচনের জন্য শুক্রবার থেকেই শুরু হয়ে যায় মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ২০১৮ সালে পঞ্চায়েত ভোট হয়েছিল ১৪ মে। সেবার এক দফাতেই ভোট হয়েছিল। ওই বছর বহু জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি শাসকদল, এমনটাই অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, বেশ কিছু জেলায় মনোনয়নপত্র জমা দিতে এসে বিরোধীদলের প্রার্থীদের বেধড়ক মারধরও খেতে হয়েছিল। এমনকী রেহাই পাননি মহিলা প্রার্থীরাও। ত্রিস্তর মিলিয়ে প্রায় ৩৪ শতাংশ আসনে শাসকদল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। ভোটের দিন ব্যাপক হিংসার ঘটনা ঘটে।





You might also like!