Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

2 months ago

EVM malfunction Malda booth : মোথাবাড়িতে ইভিএম বিকল ঘিরে উত্তেজনা, সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ

Mothabari voting disruption (symbolic picture)
Mothabari voting disruption (symbolic picture)

 

মোথাবাড়ি, ২৩ এপ্রিল :- বৃহস্পতিবার মালদা জেলার মোথাবাড়ি বিধানসভার বালুয়াচড়া হাইস্কুলের ৫৫ নম্বর বুথে ইভিএম বিকল হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ভোটগ্রহণ চলাকালীন হঠাৎই ভোটারদের একাংশ অভিযোগ করেন, মেশিনে ভোট দিলেও তা রেকর্ড হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ভোটারদের তর্ক-বিতর্ক শুরু হয়।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেক্টর অফিসার। তবে তাঁকে ঘিরেও ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভোটারদের দাবি, দ্রুত ইভিএম মেশিন ঠিক করে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চালু করতে হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রযুক্তিগত দলকে ডাকা হয় এবং বিকল ইভিএম বদলের ব্যবস্থা করা হয়। কিছু সময়ের জন্য ভোটগ্রহণে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ফের ভোটগ্রহণ শুরু হয়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভোটারদের লাইনে দাঁড়িয়ে পুনরায় ভোটদানের সুযোগ দেওয়া হয়।

You might also like!