Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

West Bengal

2 years ago

Jalpaiguri News:জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি, আটকে পড়ল একাধিক দূরপাল্লার ট্রেন

Suffering due to rail blockade in Jalpaiguri
Suffering due to rail blockade in Jalpaiguri

 

জলপাইগুড়ি, ৯ ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে রেল অবরোধের কারণে ভোগান্তিতে পড়লেন বহু মানুষ। দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। আটকে পড়ে দূরপাল্লার একাধিক ট্রেন। শুক্রবার সকালে নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করে নাগরিক কমিটি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, হল্ট স্টেশন হলেও এখানে ট্রেন থামে না। এর প্রতিবাদেই শুক্রবার সকাল সাতটা থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

এর জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেন। রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচার করলেও, ওঠেনি বিক্ষোভ। শেষ পাওয়া খবর অনুযায়ী, হলদিবাড়ি স্টেশনে আটকে রয়েছে কলকাতাগামী একাধিক সুপারফাস্ট এক্সপ্রেস। আটকে বাংলাদেশ-নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস।

You might also like!