Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ

Strict Directive on Preserving Government Documents
Strict Directive on Preserving Government Documents

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে ৬ মে শেষ হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। এর পরে নতুন সরকার গঠন হবে। তার আগে সোমবার একটি বিশেষ নোটিস জারি করলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।সেই নোটিসে জানানো হয়েছে, সরকারি অফিস থেকে কোনও নথি বা গুরুত্বপূর্ণ কাগজ সরানো বা নষ্ট করা যাবে না। এ ব্যাপারে সমস্ত দপ্তরের আধিকারিকদের জানানো হবে। যে কোনও নথি স্ক্যান করা বা প্রিন্ট করার ক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। কোনও নথি আদান-প্রদানের ক্ষেত্রেও সঠিক নিয়ম মানতে হবে বলে সেই নোটিসে জানানো হয়েছে।

রাজ্যে ক্ষমতায় আসার পরে রাইটার্স বিল্ডিং থেকে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন স্থানান্তরিত হয় নবান্নে। সেখানে থেকেই গোটা রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ পরিচালনা করা হতো। স্বাভাবিক ভাবেই, রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে সবথেকে গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র রয়েছে তা বলাইবাহুল্য। এখনও রাইটার্স বিল্ডিং-এ কিছু দপ্তর রয়ে গিয়েছে। প্রায় ১৫ বছর পরে রাজ্যে পালাবদল হতে চলেছে। সেই কারণে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই এই নোটিস জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

You might also like!