West Bengal

3 years ago

Assam Weather Forecast:ঝড়-ঝঞ্ঝা, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি অসমের বিভিন্ন প্রান্তে

assam forcast
assam forcast

 

গুয়াহাটি, ২ এপ্রিল: ঝড়-ঝঞ্ঝা, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অসমের বিভিন্ন প্রান্তের। অসমের বিভিন্ন প্রান্তে রাস্তার উপর গাছ উপড়ে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। সবচেয়ে বেশি ক্ষতিগ্ৰস্ত হয়েছে ধেমাজি জেলার জোনাই, কামরূপ গ্রামীণ জেলার বকো, গোলাঘাটের বৃহত্তর মরঙি অঞ্চল।

আজ রবিবার ভোরে কামরপ জেলার বকো এবং দুপুরের দিকে গোলাঘাট জেলায় আচমকা প্রচণ্ড বেগে ঘূৰ্ণিঝড় ও শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি ও ঘূৰ্ণিঝড়ে বকোর নারেঙা, কাইতপাড়া, আউনিআঁটি গ্ৰামে বহু মানুষের গাছ-গাছালি, সুপারি গাছ এবং বাড়িঘরের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি এলাকায় গাছের ডাল বিদ্যুৎ পরিবাহী তারের ওপর পড়ায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে গোলাঘাট জেলার বৃহত্তর মরঙি এলাকায় অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ জেলার মরঙি মৌজার বিভিন্ন এলাকায় আজ দুপুৰে প্ৰবল ঝড় ও বৃষ্টিপাতেৰ ফলে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন অঞ্চলবাসী৷ বিশেষ করে মরঙির পোড়াবাংলা, দৈগ্ৰোং, ফলঙনি, বকিয়াল ইত্যাদি অঞ্চলে বহু পরিবারের ঘরদুয়ার, গাছ-গাছালি ভেঙে তছনছ করে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ৷

অন্যদিকে ঝড়, ভারী বর্ষণে ধেমাজি জেলার জোনাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তার ওপর গাছ উপড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে দফায় দফায় ধেমাজি জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। ৫১৫ নম্বর জাতীয় সড়কে শতবর্ষ পুরনো গাছ উপড়ে পড়েছে। ফলে ওই সড়কে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে সাফাইয়ের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

ফসলের ক্ষতি হওয়ায় কৃষকদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। গত রাত এবং আজকের ভারী বৃষ্টি ও ঝড়ে জোনাইয়ের সর্বত্র কেবল ধ্বংসের স্তূপ।

জোনাইয়ের ধর্মমুহায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে পড়েছে। প্ৰচণ্ড ঝড়ের প্রভাবে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম এই খবর লেখা পর্যন্ত বিদ্যুৎবিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে বিদ্যুতের লাইনগুলি পুনরায় স্থাপনের কাজ শুরু করেছেন।


You might also like!