Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Srinagar border market opened after three years:করোনা মহামারির জেরে বন্ধ শ্রীনগর সীমান্ত হাট খুলল তিন বছর পর, খুশি ক্রেতা-বিক্রেতা উভয়েই

Srinagar border market opened after three years
Srinagar border market opened after three years

 

শান্তিরবাজার(ত্রিপুরা), ৯ মে  : করোনা মহামারির জেরে বন্ধ হয়ে গিয়েছিল ইন্দো-বাংলা সীমান্ত হাট। আজ দীর্ঘ তিনবছর পর সাব্রুমে শ্রীনগর ছাগল নাইয়া সীমান্ত হাট খুলেছে। স্বাভাবিকভাবেই, দুই দেশের মানুষের উপচে পরা ভিড় এবং বাধন ছাড়া উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। এদিন, ফেনী জেলার এডিএম অভিষেক দাস এবং ত্রিপুরায় দক্ষিণ জেলায় এডিএম ধনবাবু রিয়াং সীমান্ত হাট পুণরায় চালু হওয়ার মুহুর্তে উপস্থিত ছিলেন।

দুইদেশের ২৭ জন করে ব্যবসায়ী আজ সীমান্ত হাটে পসরা সাজিয়ে বসেছিলেন। সীমান্ত হাট লাগুয়া পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ১২০০ জন করে বাসিন্দা বৈধ পরিচয়পত্র দেখিয়ে হাটে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে।

এদিন বেলা ১১টা নাগাদ সীমান্ত হাট শুরু হয়েছে। দুইদেশের ব্যবসায়ীরা নিজ নিজ পণ্য নিয়ে হাটে হাজির হয়েছেন। ওই হাটে বিভিন্ন সামগ্রীর পাশাপাশি প্রচুর পরিমাণে ইলিশ মাছ বিক্রি হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছও ভালই বিক্রি হয়েছে। জনৈক ক্রেতা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য সীমান্ত হাট দারুন ভূমিকা নেবে। তবে, আরও বেশি সংখ্যায় ক্রেতাদের প্রবেশে অনুমতি দেওয়া হলে দুই দেশের সম্পর্ক অনেকটাই মধুর হবে। ব্যবসায়ীদের মতে, সীমান্ত হাটে বিকিকিনী শুরু হওয়ায় দুই দেশ উপকৃত হবে। পাশাপাশি, ক্রেতা এবং বিক্রেতাগণ লাভবান হবেন।

আজ বিএসএফ এবং বিজিবির কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সীমান্ত হাট পুণরায় চালু হয়েছে। দুইদেশের মানুষের মধ্যে খুশির হওয়া লক্ষ্য করা গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…