Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

West Bengal

2 years ago

Siuli: শীতে অতি ব্যস্ত শিউলিরা, খেজুর গাছে হাঁড়ি বেঁধে জোগান দিচ্ছেন রস ও গুড়ের

Siuli (File Picture)
Siuli (File Picture)

 

কলকাতা, ৫ জানুয়ারি: শীত মানেই খেজুরের রস, এই সেই খেজুর রস থেকেই তৈরি হয় নলেন গুড়, পাটালি-সহ নানারকম গুড়। শীতের এই ভরা মরশুমে এখন অতি ব্যস্ত শিউলিরা। খেজুর গাছে হাঁড়ি বেঁধে জোগান দিচ্ছেন রস ও গুড়ের। দক্ষিণ ২৪ পরগনা হোক অথবা বীরভূম, কিংবা পুরুলিয়া-সর্বত্রই এখন এই দৃশ্যের দেখা মিলছে। খেজুর গাছে হাঁড়ি বেঁধে রসের জোগান দেন শিউলিরাই। সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় নলেন গুড়। পরিশ্রমসাধ্য কাজ, মাস তিনেকের পেশা। লাভের পরিমাণ সামান্যই। তবুও অক্লান্ত পরিশ্রম করে চলেন শিউলিরা।

তবে, খেজুর গাছ থেকে রস সংগ্রহে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়। যা মাস খানেক আগেই সেরে রাখেন শিউলিরা। এখন সেই গাছ থেকে রস সংগ্রহ চলছে, রস জ্বাল দিয়ে তৈরি করছেন গুড়। শিউলিরা জানিয়েছেন, মালিকদের থেকে তাঁরা লিজে নিয়ে থাকেন খেজুর গাছ। প্রায় মাস তিনেক সেই গাছ থেকে চলে রস সংগ্রহ। কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে প্রক্রিয়া শুরু হয়। আগের তুলনায় দিনে দিনে খেজুর গাছের সংখ্যা তলানিতে ঠেকেছে, শিউলির সংখ্যাও দিন দিন কমছে। স্বাভাবিকভাবেই চাহিদা থাকলেও জোগান কমছে।

You might also like!