West Bengal

2 years ago

Three fresh bombs recovered in Sitai:সিতাইয়ে তিনটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Three fresh bombs recovered in Sita
Three fresh bombs recovered in Sita

 

সিতাই, ১ জুন : কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি স্টেট ব্যাংকের অদূরে সাতসকালে ঘনবসতি এলাকায় তিনটি তাজা বোমা পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিনহাটা-সিতাই রাজ্য সড়কের ধারে স্টেট ব্যাংকের অদূরে তিনটি তাজা বোমা পরিত্যক্ত অবস্থায় দেখা যায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তাজা বোমাগুলো উদ্ধার করে পুলিশ। তবে এলাকাকে বোমা-বারুদ মুক্ত করতে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কড়া পদক্ষেপ দাবি করেছেন।

You might also like!