Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Suvendu Adhikari convoy case :কনভয়-বিতর্কে এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়ে শুভেন্দুর আর্জি

Suvendu Adhikari convoy
Suvendu Adhikari convoy

 

কলকাতা, ১০ মে  : ‘অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে।’ কনভয়-বিতর্কে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী। এফআইআর-এর ওপর স্থগিতাদেশ চেয়েও আর্জি জানান তিনি। অন্যদিকে, নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়।

চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানি ছিল বুধবার। আলাদা আলাদা আইনজীবী নিয়ে এদিনের শুনানিতে হাজির হন মৃতের বাবা এবং অনন্যা আত্মীয়রা।

শুভেন্দুবাবুর আইনজীবী রাজদীপ মজুমদার সওয়াল করেন, রাজ্য কথা দেওয়ার পরেও কনভয়ে সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি। তিনি বলেন, “অভিযোগের মধ্যেই রাজনীতি রয়েছে। প্রথম গাড়িতে ছিলেন বিরোধী দলনেতা। দুর্ঘটনা ঘটে সাত নম্বর গাড়িতে।” তবে নিহত যুবকের পরিবারের আইনজীবীর তরফে সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সম্প্রতি চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে তুমুল বিতর্ক বাধে। অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চণ্ডীপুরের শেখ ইসরাফিল নামে এক যুবকের। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই কনভয়ের চালক আনন্দকুমার পাণ্ডে চণ্ডীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…