Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

West Bengal

1 year ago

Weather forecast of Bengal: গরমে উধাও স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের চড়ছে তাপমাত্রা

Weather forecast of Bengal
Weather forecast of Bengal

 

কলকাতা, ২ জুন : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ভ্যাপসা ও ঘর্মাক্ত গরমই কাহিল করে তুলছে। সোমবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী তিন-চার দিন ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই এবং তাপমাত্রাও বাড়বে।

দক্ষিণবঙ্গে অসহ্য গরম অনুভূত হলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই ভিন্ন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি করা হয়েছে সতর্কতাও। বর্ষার আবির্ভাবের পর থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন হয়নি। ফলে অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গে।

You might also like!