West Bengal

2 years ago

Ranaghat nursing home vandalized :চিকিৎসায় গাফিলতির অভিযোগে রানাঘাটে নার্সিংহোম ভাঙচুর

Ranaghat nursing home vandalized due to negligence in treatment
Ranaghat nursing home vandalized due to negligence in treatment

 

নদিয়া, ৭ আগস্ট  : নদিয়ার রানাঘাটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে এক মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যুতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অভিযোগে সোমবার বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালান রোগীর বাড়ির আত্মীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবারের অভিযোগ, রানাঘাট ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা রাই গর্ভবতী হওয়ার পর নিয়মিত চেকআপের জন্য একটি বেসরকারি হাসপাতালে যেতেন। ডাক্তাররাও তাকে দেখতেন। প্রসূতি পূজা রায়ের গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বেশ কিছু দিন আগেই। ওই বেসরকারি হাসপাতালে বার বার পরীক্ষা করা সত্ত্বেও চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। কিছুদিন পর প্রসূতির পেটে ব্যথা হওয়ার কারণে আলট্রাসনোগ্রাফি করা হয়। দেখা যায়, গর্ভস্থ অবস্থাতেই অনেক আগে মৃত্যু হয়েছে শিশুর। এরপর মৃত শিশুকে অপারেশন করে গর্ভ থেকে বের করা হয়। চিকিৎসকরাই জানাচ্ছেন, বর্তমানে পূজা রায়ের শারীরিক অবস্থাও সঙ্কটজনক। তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা।



You might also like!